বিভিন্ন চাকরির প্রিলিমিনারি পরীক্ষা দিয়েই যাচ্ছিলেন পিংকি রানী মজুমদার, কিন্তু কোনো প্রিলিতেই পাশ করতে পারছিলেন না। একটি নয়, দুটি নয় — একের পর এক ৩৬টি চাকরির পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। তবু হার মেনে নেননি, দমেও যাননি।
“একটি নয় দুটি নয় একের পর এক ৩৬টি চাকরির পরীক্ষায় পাশ করতে পারিনি। কিন্তু হার মেনে নেইনি, দমেও যাইনি। আমার কাছে NO মানে Next Opportunity।”
৩৭তম পরীক্ষায় প্রথম সাফল্য
চেষ্টা অব্যাহত রেখেছিলেন এবং দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে অবশ্যই পারবেন, অবশ্যই সফল হবেন। অবশেষে ৩৭ নম্বর চাকরির পরীক্ষায় প্রথমবারের মতো প্রিলি পাশ করেন। এরপর থেকে মোটামুটি সব প্রিলি পরীক্ষাতেই পাশ করতে থাকেন।


phiAdmission · Physics Hunters-এর একটি উদ্যোগ