শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

পূর্বঘোষিত আগামী ২৬ ও ২৭ জানুয়ারি ২০২৭ তারিখের পরিবর্তে উক্ত ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৭ তারিখ (রবিবার ও সোমবার) অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ২৬ জানুয়ারি ২০২৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের থাকায় পরীক্ষার্থীদের ভোগান্তি হ্রাস এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।